আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 


খালেদ আহমেদ, পাবনা  :


ঈদকে সামনে রেখে জনগণের সকল ভোগান্তি ও অনিয়ম দ্রুত রোধে পাবনা জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসেবে বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, -২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং -৩ আসনের সংসদ সদস্য আসগর আলী।

সভায় পেট্রোল পাম্পে অনিয়ম, জিলাপিতে হাইড্রোজ ব্যবহার, ভেজাল ওষুধ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, অনন্ত থেকে বাঁধেরহাট এবং কাজিরহাট থেকে খাসচর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি, রাস্তার ওপর হাট বসানো, যত্রতত্র গাড়ি পার্কিং, নৌপথে অবৈধ বালু উত্তোলন, নাইট কোচের যাত্রীদের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য, মাদক ও চোরাচালান, এলপিজি চোরাচালান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ইটভাটা স্থাপন, গরু চুরি ও সেগুলো কোথায় বিক্রি হয়, জুয়া, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মানসিক হাসপাতালে ওষুধ সরবরাহ বন্ধ থাকা, মধুচক্র, গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, ডাকাতি, রাস্তার ওপর রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রী ফেলে রাখা, মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের পর দ্রুত জামিন পাওয়া, ফুটপাত দখলমুক্ত করা এবং রাস্তাঘাটের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন স্থানে মাটি কাটার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা সেখান থেকে সরে যায়। ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দ্রুত প্রমাণ সংগ্রহের জন্য প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে উন্নতমানের ড্রোন কেনার প্রস্তাব গ্রহণ করা হয়, যাতে মুহূর্তেই ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের সময় সদর হাসপাতাল বন্ধ থাকবে না। এ সময় বিশেষ টিম গঠন করে ডাক্তার ও নার্সদের দায়িত্ব দেওয়া হবে, যাতে রোগীরা নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা পেতে পারেন।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহফুজা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ড. সোহানী হোসেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম রিমন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী এম আজিজ, পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার জুয়েল, বিআরটিএ এর সহকারী পরিচালক আলতাফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, নগরবাড়ি নৌ পুলিশের ইন্সপেক্টর ফখরুল ইসলাম, র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার ডিএডি শফি কামাল এবং কাজিরহাট-আরিচা স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন আহমেদ।

সেখানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এসএম আদনান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদগণ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑