ওয়ান মিনিট টিভি ডেস্ক :
সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্যের আদর্শকে ধারণ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পাবনা-এর উদ্যোগে এতিম ও কুরআনে হাফিজ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার মালিগাছায় অবস্থিত রুপপুর জামেয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে এতিম ও কুরআনে হাফিজ শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করা হয় এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব পাবনা'র প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহাবুবুল আলম ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম এবং ডা. মোশাররফ হোসেন। অতিথিগণ এপেক্স ক্লাব অব পাবনার বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ড. মনসুর আলম, আইপিপি এপেক্সিয়ান আলী আকবর মিঞা রাজু, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তার, ট্রেজারার এপেক্সিয়ান মীর আবু জাফর, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান নুসরাত জাহান স্বর্ণা, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান বকুল হোসেন এবং মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মতিয়ার রহমান এবং কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক নাসিমা খন্দকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব পাবনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান শফিক আল কামাল, আইপিপি এপেক্সিয়ান কামরুন নাহার লুনা, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান আব্দুর রহমান সুমন, ট্রেজারার এপেক্সিয়ান শফিকুর রহমান শান্ত, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান কোবির হোসেন, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান উম্মে সালমা কোহিনুর, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান আনোয়ার হোসেন বাবু, সার্জেন্ট অ্যান্ড আর্মস এপেক্সিয়ান সাইদ উল ইসলাম, এপেক্সিয়ান মাহি বিশ্বাস ও এপেক্সিয়ান তামান্না আক্তার এতিমখানার শিক্ষক শিক্ষার্থীসহ আরো অনেকে।
0 Comments