Header Ads Widget

Responsive Advertisement

পাবনা-১ আসনে প্রথমবার বিরোধী দলে বসবেন নবনির্বাচিত সংসদ সদস্য



রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা : 

১৯৭০ সালের পর এই প্রথমবার পাবনা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য বিরোধী দলের আসনে বসতে যাচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এ আসনের অধিকাংশ সময়ই নির্বাচিত প্রতিনিধির দল ছিল ক্ষমতাসীন।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচিত হন। সে সময় রাষ্ট্রক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ১৯৭৯ সালে বিএনপির মির্জা আব্দুল আউয়াল নির্বাচিত হন এবং তখন ক্ষমতায় ছিল বিএনপি। ১৯৮৬ সালে জাতীয় পার্টির মেজর (অব.) মঞ্জুর কাদের সংসদ সদস্য নির্বাচিত হন; সে সময় রাষ্ট্রক্ষমতায় ছিল জাতীয় পার্টি।

১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান নিজামী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই দুই মেয়াদেই ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইয়িদ পুনরায় নির্বাচিত হন এবং তখনও আওয়ামী লীগ সরকার গঠন করে।

পরবর্তীতে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চার মেয়াদে আওয়ামী লীগের শামসুল হক টুকু পাবনা-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ওই সময়জুড়ে রাষ্ট্রক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফলে এবার নবনির্বাচিত সংসদ সদস্যকে বিরোধী দলের আসনে বসতে হবে—যা এ আসনের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা।

উল্লেখ্য, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জামায়াতে ইসলামীর আমীর, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট