Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক



রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা : 

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি করমজা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক করমজা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প, পুন্ডরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজা ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা যেন টেকসইভাবে বসবাস করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রায়হান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট