Header Ads Widget

Responsive Advertisement

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ


খালেদ আহমেদ :

পাবনা শহরের বেলতলা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বার্ষিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাপনী দিনের কার্যক্রম শুরু হয়। সকালে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং গভর্নিং বডির সভাপতি আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল আজিজ, সাবেক বন কর্মকর্তা রোটাঃ আলতাফ হোসেন, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, সদর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু এবং সদর-৫ আসন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এনামুল হক এনাম।

সম্পূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক নাজমুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে শপথ পাঠ করেন দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসেন ইরাদ এবং ক্রীড়া শপথ বাক্য পাঠ করান নবম শ্রেণির ডিউ রোজারিও। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক অপু বিশ্বাস।

নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। একইভাবে ভলেন্টিয়ারদেরও ফুল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোঃ জাকিরুল্লাহ এবং গীতা পাঠ করেন একই শ্রেণির অর্ণব গুহ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিকেলে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তাঁর বক্তব্যে অনুষ্ঠানটি এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

তিনি বিদ্যালয়ের ডেস্কটপ, বেঞ্চসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে অচিরেই সেগুলোর সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, ইতোমধ্যে যেসব স্কুল পিছিয়ে পড়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, বিনোদনসহ নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরে তিনি বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষার্থীদের সাথে ফটোসেশান করেন।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট