Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট : উৎসবমুখর পরিবেশ স্বতঃস্ফুর্ত উপস্থিতি


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

সমগ্র দেশের ন্যায় পাবনাতেও  সকাল থেকে সন্ধ্যা অবধি নির্বাচনের পুরো দিনটিই ছিল উৎসবমুখর। দীর্ঘ বছর পর শান্তিপূর্ণ ও স্বস্তির ভোট দেখলো পাবনাবাসী। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনী দুর্দান্ত মহড়া, সাংবাদিকদের বিরামহীন কর্মতৎপরতা, দেশি বিদেশি পর্যবেক্ষক দল, পোলিং এজেন্টদের যথা সময়ে উপস্থিত এবং সৌহার্দপূর্ণ সহাবস্থান , ভোট গ্রহণকারী অফিসারদের দায়িত্ব পালনসহ ভোটারদের সরব উপস্থিতি দেখে আমারা সাংবাদিকগণ সত্যিই অভিভূত হয়েছি। পাবনা শহরের কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে সকাল সাড়ে নয়টার দিকে আমরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক এবিএম ফজলুর রহমানের নেতৃত্বে দুটি হায়েস নিয়ে পাবনা ৫, ১ ও ২ নির্বাচনী এলাকার কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করি। সাংবাদিক বহরে ছিলেন দৈনিক বিবৃতির সম্পাদক ও প্রকাশক রতন মৃধা, দৈনিক সিনসা সম্পাদক ও প্রকাশক এসএম মাহাবুব আলম, দৈনিক বিজনেস মিররের ড. মনছুর আলম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও পাবনার সময়ের মনিরুজ্জামান শিপন,  প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বিবৃতির বার্তা সম্পাদক পাভেল মৃধা সাংবাদিক আব্দুস সালাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু প্রমুখ।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় পাবনা জেলা স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বুথ। কেন্দ্রের বাইরে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর ঝটিকা তৎপরতা ছিল লক্ষণীয়। এছাড়া  শহরের বিভিন্ন ভোটকেন্দ্রগুলোর চিত্র দেখা গেল অনেক শান্তিপূর্ণ। সকাল বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতি সত্যিই ছিল অনেকটা ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশ।    সকাল ৯ টার দিকে দক্ষিণ রাঘবপর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা গেল সেখানে বুথ সংখ্যা ৬ টি, ভোটার  ৩২৬৭ জন।  প্রিজাইডিং অফসার জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাকের আন্তরিকতা ছিল সৌহার্দপূর্ণ। পাবনা সরকারি বলিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছিল  ছিমছাম পরিবেশ। সেখানে একজন ৭৬ বছরের বৃদ্ধা তার নাতনির কাঁধে ভর দিয়ে ভোট দিতে আসছেন৷ কথা প্রসঙ্গে তিনি জানালেন দীর্ঘ দিন পরে ভোট দিতে পেরে অনেক অনেক খুশি হয়েছেন। গণভোট দেওয়ায় আনন্দ ছিল চমৎকপ্রদ। 

সকাল সাড়ে নয়টার দিকে আরিফপুর মাদরাসা কেন্দ্র পরিদর্শন করে সেখানে দেখা গেলো ভোটারদের সরব উপস্থিতি। আমরা অভিভূত হলাম মহিলা ভোট কেন্দ্র আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে। ভোট প্রদানেন লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান শত শত মহিলা। এতো কষ্ট করে ভোট দিতে পেরে অনেক অনেক খুশি তারা। পাবনা হোমিও প্যাথিক হাসপাতাল কেন্দ্রে ছিল প্রচণ্ড ভিড়।  সেখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা কেন্দ্র রাখা হয়েছে; পুরুষ কেন্দ্রে ছিল তুলনামূলক বেশি ভিড়।  পাবনা শহর ছেড়ে আতাইকুলা হয়ে সাঁথিয়া উপজেলার বিভিন্ন  কেন্দ্র পরিদর্শন শেষে বেড়া উপজেলায় ঢুকে পড়ি। কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা করলেন। তথ্য নিয়ে দেখা গেল কেন্দ্রে ভোট সংখ্যা ৩৮৮৫টি, বুথ ৭টি (পুরুষ ৪ ও মহিলা ৩)। বেলা ১২ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১৪২৩টি অর্থাৎ গড়ে ৩৬% ভাগ।  অতঃপর আমরা মাসুমদিয়া-কাজিরহাট হয়ে সুজানগর উপজেলা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করি। বিকাল সাড়ে ৩ টায় নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে মোট ভোটার ৩০৫৮ জন, বুথ ৫টি। প্রিজাইডিং অফসার মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ভোট অত্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে নিতে পেরেছি।" বেলা ৩টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১৯২১ ভোট অর্থাৎ গড়ে ৬২.৮৩% ভাগ। আমরা ওখান থেকে সুজানগর হয়ে পাবনা শহরে ফিরে আসি। 

উল্লেখ্য, পাবনার ৫টি আসনে ৭০২টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট