Header Ads Widget

Responsive Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনর ফলাফলে পাবনায় বিএনপি ২ ও জামায়াত ৩


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

সারা দেশের মত পাবনাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জেলার ৫টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩টিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২টিতে বিজয়ী হয়েছে। 

পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট। ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন২৪ হাজার ৯৯৪ ভোটে বিজয়ী হয়েছেন।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বিএনপির অ্যাড. একেএম সেলিম রেজা হাবিব পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোট এবং তার নিকটতম জামায়াত ইসলামির হোসাব উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৩৮৭ ভোট। এখানে বিএনপির সেলিম রেজা হাবিব বড়ো ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম  বিএনপির কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন  ১ লক্ষ ৪৪ হাজার ২০৬ ভোট।  তবে  এই আসনে বিএনপির প্রার্থী ফলাফলে অসঙ্গতির অভিযোগ  এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন বলে জানা যায়। 

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯ ভোট এবং তার নিকটতম বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৬  ভোট। ঠিক এই আসনেও বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব  ফলাফলে অসঙ্গতির অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন বলে জানা যায়।

পাবনা-৫ (সদর) আসনে বিএনপির অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৫৪ ভোট। এখানে ১৬ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে  বিজয়ী হয়েছেন  অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

ফলাফল প্রকাশের পর জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, পাবনায় ভোট গ্রহণে ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ। এছাড়া জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল  উল্লেখ করার মতো। 


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট