Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় অবৈধ মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা



রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া-বোয়াইলমারী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।

অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের সত্যতা পাওয়া গেলে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি সাধন করে। তাই এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট