Header Ads Widget

Responsive Advertisement

এপেক্স ক্লাব অব পদ্মা'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনা রূপকথা রোডে সালতানাত হোটেলে শুক্রবার ২৭ জানুয়ারি 'এপেক্স ক্লাব অব পদ্মা'র বোর্ড মিটিং, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স ক্লাব অব পদ্মা'র প্রেসিডেন্ট এপেক্সিয়ান ড. মো. মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম মাহাবুব আলম এবং এমএস গ্রুপের এমডি এপেক্স ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহাবুব আলম ফারুক। 

রমজানের তাৎপর্য ও ফজিলত  নিয়ে বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব অব পদ্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আক্তার নাসরিন, ফিলোসিপ & পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান মো. রাজু ইসলাম ওলি, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মো. বকুল হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এসএম  ফরিদ, সেক্রেটারি & ডিএন এডিটর এপেক্সিয়ান ফারহানা আক্তার, আইপিপি & এক্সপানশন ডিরেক্টর আলী আকবর মিয়া রাজু, সার্ভিস ডিরেক্টর নুসরাত জাহান স্বর্ণা, ট্রেজারার মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মো. মতিউর রহমান প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব পাবনা'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শফিক আল কামাল, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান আব্দুর রহমান সুমন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. কবির হোসেন, ট্রেজারার শফিকুর রহমান শান্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন এপেক্সিয়ান মো. মতিউর রহমান এবং ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন এপেক্সিয়ান আলহাজ্ব মাহাবুব আলম ফারুক। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট