Header Ads Widget

Responsive Advertisement

পাবনা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 


এ কে খান, পাবনা :

পাবনা পুলিশ লাইন্স-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। সভায় জেলার বিভিন্ন থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক বিভাগ ও পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথ ভাবে প্রতিপালনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পিআরএল-এ গমনকারী চারজন সদস্যকে ক্রেস্ট ও জায়নামাজ প্রদান করে শুভেচ্ছা জানানো হয়। কল্যাণসভা সঞ্চালনা করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজিনুর রহমান। কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানায় রুজুকৃত মামলাগুলোর কেস-টু-কেস বিশ্লেষণ করা হয়। তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্য উদ্ধার এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় বিভিন্ন ইউনিটের ইনচার্জদের দায়িত্বশীলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট