Header Ads Widget

Responsive Advertisement

ক্লিন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযানে এমপি নাজিবুর রহমান মোমেন



রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা :

নবনির্বাচিত সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তার সংসদীয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন। 

আজ (২১শে ফেব্রুয়ারি) শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলিত হয়ে তিনি সড়ক পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন করেন।

এমপি নাজিবুর রহমান মোমেন বলেন, “ক্লিন ও সবুজ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও, সাঁথিয়ার ইছামতি নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট