Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় 'এপেক্স ক্লাব অব পদ্মা'র বোর্ড মিটিং অনুষ্ঠিত


ওয়ান মিনিট টিভি ডেস্ক 

পাবনার অন্যতম জনকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন 'এপেক্স ক্লাব অব পদ্মা'র বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি)  বিকাল ৫ টায় পাবনা শহরের রানা শপিং কমপ্লেক্স-এর ৩য় তলায় দৈনিক সিনসা কনফারেন্স রুমে ৭ম ডিনার এবং ৫ম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডক্টর মো. মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনার বহুল প্রচারির দৈনিক সিনসা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এসএম মাহাবুব আলম। এপেক্স ক্লাব অব পদ্মার সার্ভিস বিষয়ে বক্তব্য রাখেন,  'এপেক্স ক্লাব অব পাবনা'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শফিক আল কামাল এবং স্কুলিং বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সেক্রেটারি এন্ড ডিএনই এডিটর এপেক্সিয়ান মো. আব্দুর রহমান সুমন প্রমুখ।

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব পদ্মা'র কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আক্তার নাসরিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এসএম  ফরিদ, সেক্রেটারি & ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তার, সার্ভিস ডিরেক্টর নুসরাত জাহান স্বর্ণা, ফিলোসিপ & পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান মো. রাজু ইসলাম ওলি, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মো. বকুল হোসেন, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান তাহসিনা ইমরোজ প্রমুখ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শিশির ইসলাম, দৈনিক সিনসা পত্রিকার ম্যানেজার রাব্বি ইসলাম, অফিস সহকারীসহ  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কিছু সাংবাদিক।

উক্ত মিটিংএ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন এবং আগামী ২৭ ফেব্ররয়ারি শুক্রবার ইফতার মাহফিল, এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ, ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সার্ভিস সমন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত