আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


এ কে খান, পাবনা :

সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে পাবনার বলরামপুরে ১৭ ফেব্রয়ারি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সামাজিক সংগঠন আলোর দিশারী-এর উদ্যোগে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক অনাচার সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) মো. রেজিনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্বকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান এবং শামসুল আলম। এছাড়া দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, অপরাধ দমনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও সম্মিলিত সচেতনতা। তরুণ সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার প্রসারে জোর দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত অতিথিরা সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এলাকাবাসী, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑