ওয়ান মিনিট টিভি ডেস্ক :
“বেকার সমস্যা দূরীকরণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মূখ্য” এই বিষয়ের উপর এসিস্ট-এর সহযোগিতা পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই কির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়েছে পক্ষ দল। পক্ষ দলের বিতার্কিকরা হলেন, ১ম বক্তা- হামিদুর রহমান হানিফ, ২য় বক্তা- মোহাম্মদ রিয়াদ হোসেন এবং ৩য় বক্তা বা দলনেতা মো. রাহাত হোসেন। বিপক্ষ দলের বিতার্কিকরা হলেন ১ম বক্তা- মো. সাজিদুর রহমান, ২য় বক্তা- মো. সেজান মাহমুদ সাইফ এবং ৩য় বক্তা বা দলনেতা জান্নাতিন নাইম। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন পক্ষ দলের দলনেতা মো. রাহাত হোসেন। প্রতিযোগিতা শেষে বিষয়ের আলোকে প্রধান অতিথির বক্তব্য দেন, শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা’র অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন। তিনি বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী করে তোলে। পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এই ধরনের কোকারিকুলাম কার্যক্রম পরিচালিত হয় জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ অত্যন্ত যুগোপযোগী ছিল। তাছাড়া বিতার্কিকরা যেভাবে তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখলো, যুক্তিখণ্ডন করলো আমি সত্যিই অভিভূত হয়েছি। আমি বিতার্কিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সেইসাথে কলেজে এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি। বিশেষ অতিথির বক্তব্য দেন, পবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির এবং এমএস গ্রুপের এমডি আলহাজ্ব মো. মাহবুবুল আলম ফারুক প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান এবং মডারেটেরের দায়িত্ব পালন করেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর মো. হামিদুর রহমান, ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর ফারহানা খালেদ এবং বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মো. আলী আকবর মিয়া রাজু। পক্ষ দলের মেন্টর হিসেবে ছিলেন, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মীর মো. আবু জাফর এবং বিপক্ষ দলেরর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন, আরএসি বিভাগের ইন্সট্রাক্টর মো. রাশেদুল আলম। অনুষ্ঠান শেষে সকল বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উপভোগ করেন, কলেজের সকল শিক্ষক, অর্ধশত শিক্ষার্থী এবং পাবনার প্রিন্ট, ইলেকটনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
0 Comments