Header Ads Widget

Responsive Advertisement

রংপুর আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতি ও হাজিরা প্যারেড অনুষ্ঠিত

 

এ কে খান পিভিএম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে সুশৃঙ্খল, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

মহাপরিচালক আরও জানান, প্রথমবারের মতো ডাটাবেজ ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের নির্বাচন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে রিপোর্ট করার নির্দেশনাও প্রদান করা হয়।

সমাবেশটি জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও স্বচ্ছ প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, পরিচালক শফিকুল আলম, জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ, ব্যাটালিয়ন আনসার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী, ভিডিপি সদস্য-সদস্যা এবং গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট