Header Ads Widget

Responsive Advertisement

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো পাবনা টাউন গার্লস হাই স্কুলের শিক্ষা সপ্তাহ

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা টাউন গার্লস হাই স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,  সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, মিলাদ মাহফিল, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শেষ করলো বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ স্কুলে হাজির হতে থাকে। 

শনিবার (৩১ জানুয়ারি)  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম সকাল সাড়ে এগারোটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন,   শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ভালো ফলাফল সম্ভব। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে  সবাইকে একসাথে পেয়ে আজ এই কথাগুলো বলার  সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া অফিসার মো.  তারিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট নদী গবেষক ড. মনছুর আলম, জেলা প্রশাসন কার্যালয়ের মুদ্রাক্ষরিক মেহেদী হাসান, পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর  সহকারী পরিদর্শক আব্দুস সবুর, মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামসহ স্কুলের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক, সাংবাদিক এবং প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। 

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া আক্তার এবং গীতা পাঠ করেন পূজা রানী সাহা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন ও নিলুফার ইয়াসমিন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত