ওয়ান মিনিট টিভি ডেস্ক :
এপেক্স ক্লাব অব পদ্মার উদ্যোগে পাবনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫ টায় পাবনা শহরে রানা শপিং কমপ্লেক্স এর ৩য় তলায় দৈনিক সিনসা কনফারেন্স রুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কর্মসূচি পালন করা হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডক্টর মনছুর আলমের সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পাবনার ট্রেজারার সফিকুর রহমান শান্ত এবং টাইমস অব পাবনার সম্পাদক ও দৈনিক স্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শিশির ইসলাম ।
এপেক্স ক্লাব অব পদ্মার কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আখতার নাসরিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এসএম ফরিদ, আইপিপি এপেক্সিয়ান আলী আকবর মিয়া রাজু, সেক্রেটারি & ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তার,, সার্ভিস ডিরেক্টর নুসরাত জাহান স্বর্ণা, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান তাহসিনা ইমরোজ, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক সিনসা পত্রিকার ম্যানেজার রাব্বি ইসলাম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ শীতবস্ত্র গ্রহণকারী জনগণ।
0 Comments