Header Ads Widget

Responsive Advertisement

যুবকদের উদ্যোগে কবরস্থানের সামনে ফুলবাগান : পাবনার সাঁথিয়ায় প্রশংসনীয় উদ্যোগ

 



রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা : 

পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া-চাকলা কবরস্থানের সামনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকায় পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও দৃষ্টিকটু। বিষয়টি স্থানীয় যুবকদের নজরে এলে তারা স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে জায়গাটিকে সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলার সিদ্ধান্ত নেন।

যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় (গতকাল ৩১শে জানুয়ারি  শনিবার বিকেলে) প্রথমে কবরস্থানের সামনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এরপর সেখানে বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধক গাছ রোপণ করে গড়ে তোলা হয় একটি ছোট ফুলবাগান। এতে কবরস্থানের পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি এলাকাটিও পেয়েছে এক নতুন পরিচ্ছন্ন রূপ।

স্থানীয়রা জানান, যুবকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে একদিকে পরিবেশের উন্নয়ন হয়েছে, অন্যদিকে সমাজে সচেতনতা তৈরির একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

উদ্যোক্তা যুবকরা বলেন, “আমরা চাই আমাদের আশপাশ পরিষ্কার ও সুন্দর থাকুক। কবরস্থান একটি পবিত্র স্থান—এখানে ময়লা থাকা আমাদের সবার জন্যই দুঃখজনক। তাই নিজেদের উদ্যোগেই কিছু করার চেষ্টা করেছি।”

এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগ অন্য তরুণদেরও সামাজিক ও পরিবেশবান্ধব কাজে উদ্বুদ্ধ করবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট