ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে একটি ৪তলা (এক তলা ভবনের ঊর্ধ্বমুখী কাজের সম্প্রসারণ) একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুল মালেক ভিত্তি প্রস্তর উন্মোচনের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। অতঃপর দোয়া পরিচালনা করা হয় এবং ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
মোট ১ কোটি ৭৮ লক্ষ ২৬ হাজার ৭৫০ টাকা ব্যয়ে কলেজর এক তলা ভবনের এই ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করছে পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওহি অ্যান্ড তায়েম বিল্ডার্স। কাজের শেষ সীমা ধরা হয়েছে ২০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।
এর আগে ২০১৮-১৯ বর্ষে প্রায় পৌনে এক কোটি টাকা ব্যয়ে ৪তলা ভীতসহ একতলা বিল্ডিং কাজ কমপ্লিট করা হয়। নির্মাণ কাজ সুসম্পন্ন হলে ৪তলা ভবনে থাকবে, শিক্ষার্থীদের উঠা নামার জন্য একটি প্রসস্থ সিড়ি, আধুনিক পাঠ অনুযায়ী ১২টি বৃহৎ রুম, ব্লাক এন্ড হোয়াইট বোর্ড, প্রত্যেক তলায় হাইজিন ও স্যানিটেশন সুবিধাসহ আধুনিক টয়লেট ও ওয়াশরুম সুবিধা এবং ১টি কনফারেন্স রুম ইত্যাদি।
কলেজে নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা প্রকৌশল অফিসার মো. মারুফুল ইসলাম, কলেজের শিক্ষক-কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোকছেদ আলী।
উল্লেখ্য, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ পাবনা জেলার নারী উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এছাড়া একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষাতিরিক্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে কলেজটি। নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন কালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুল মালেক এক সাক্ষাৎকারে বলেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ বর্তমানে চারটি পাবলিক পরীক্ষাকেন্দ্র পরিচালনা করে আসছে। এছাড়া ৬ শতাধিক শিক্ষার্থীর পাঠাদান সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য একটি ভবনের খুবই প্রয়োজন ছিল। ভবনটি নির্মাণের মধ্য দিয়ে অনেকটা পূর্ণতা পাবে বলে আসা করছি।
0 Comments