আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বগুড়ায় টিএমএসএস কর্তৃক ইন্ডিটেক্স গ্রুপের কান্ট্রি ডিরেক্টরকে সংবর্ধনা

 


এ কে খান :

বিশ্বখ্যাত পোশাক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স  Trading SA গ্রুপের কান্ট্রি ডিরেক্টর মি. জাভিয়ের কার্লোস সান্তোজা ওলসিনা-কে সংবর্ধনা প্রদান করেছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস। বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র বগুড়ার মম-ইন পাঁচতারকা হোটেলের সভাকক্ষে আয়োজিত ১৬ জানুয়ারি শুক্রবার এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়। তারা বগুড়ার টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইনে পৌঁছালে সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম তাদের শুভেচ্ছা ও স্বাগতম জানান। অনুষ্ঠানে জানানো হয়, ইন্ডিটেক্স Trading SA গ্রুপভুক্ত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জারা করোনা মহামারী-পরবর্তী সময় থেকে টিএমএসএস'র আওতাধীন দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অত্যন্ত মূল্যবান ও অভিজাত মানের পরিচ্ছদ সামগ্রী অনুদান হিসেবে নিয়মিত সরবরাহ করছে। এসব অনুদান দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এছাড়াও জারা প্রতিষ্ঠানটি রপ্তানি খেলাফি পোশাক সামগ্রী নগণ্য মূল্যে সরবরাহ করছে, যার মাধ্যমে টিএমএসএস'র অধীনে থাকা হাজার হাজার হোম-বেজড ওয়ার্কার-এর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। টিএমএসএস-এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই কার্যক্রমের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছেন আইইএস সেক্টরের সেক্টর প্রধান পরিচালক ড. নিগার সুলতানা। বর্তমানে ইন্টিগ্রেটেড ইকোনমিক সাপোর্ট কার্যক্রমের পরিসর বৃদ্ধি পাওয়ায় এ দায়িত্ব ইকোনমিক সাপোর্ট এখতিয়ারাধীন পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা তত্ত্বাবধান করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্ডিটেক্স গ্রুপ ও টিএমএসএস'র এই পারস্পরিক সহযোগিতা দেশের দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ইন্ডিটেক্স গ্রুপের কর্মকর্তারা টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা টিএমএসএস পরিদর্শন করায় সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, গনমাধ্যম কর্মী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তারা টিএমএসএস কর্তৃক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑