Header Ads Widget

Responsive Advertisement

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ বিএনপি ও গণঅধিকার পরিষদ

 

খালেদ আহমেদ, পাবনা :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর–৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে শক্ত ও সুসংগঠিতভাবে একসাথে কাজ শুরু করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি)। 


দুইটি দলের এই ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ভোটের মাঠে ধানের শীষের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাবনা সদর–৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, প্রখ্যাত শ্রমিক নেতা ও গণমানুষের নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের বাড়িতে তার সঙ্গে গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


গণঅধিকার পরিষদ (জিওপি) কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নবীর উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ বৈঠকে উভয় দলের নেতারা ধানের শীষকে বিজয়ী করতে যৌথভাবে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রতিটি স্তরে সমন্বিতভাবে কাজ করা হবে।


আলোচনায় আরও উঠে আসে—এই দুইটি দলের সংগঠনিক শক্তি, জনভিত্তিক গ্রহণযোগ্যতা ও ঐক্যবদ্ধ নেতৃত্বের কারণে পাবনা সদর–৫ আসনে ধানের শীষের বিজয় এখন অনেকটাই নিশ্চিত। নেতৃবৃন্দের মতে, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ঐক্যবদ্ধ আন্দোলন ধানের শীষকে বিজয়ের পথে এগিয়ে নিচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সাধ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ফয়সাল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শামিম মোল্লা, যুবনেতা হযরত আলী, ছাত্রনেতা মেহেদী ও জাকির, গণনেতা আবু দাউদ এবং আব্দুল্লাহ আল মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বৈঠক শেষে নেতৃবৃন্দ বলেন, “দুইটি দলের ঐক্যবদ্ধ শক্ত অবস্থান ও জনগণের প্রত্যাশা মিলেই এবার পাবনা সদর–৫ আসনে ধানের শীষের বিজয় অনিবার্য।”



Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট