Header Ads Widget

Responsive Advertisement

ঢাকায় আনসার-ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে ২২ ডিসেম্বর সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন ও রাজনৈতিক, প্রেস এবং তথ্য বিভাগের প্রধান মিসেস বাইবা জারিন উপস্থিত ছিলেন। এসময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতে মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি বাহিনীর প্রশিক্ষিত জনবল, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠপর্যায়ের প্রস্তুতি তুলে ধরেন। এ বিষয়ে অবহিত হয়ে ইইউ রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত বহুমুখী উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়। দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি, সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণ কাঠামো, টেকসই উন্নয়ন কার্যক্রম এবং বাহিনীর প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’ বিশেষ গুরুত্ব পায়। বাহিনীপ্রধান রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের দক্ষ, আত্মনির্ভরশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে বাহিনীর প্রশিক্ষিত সদস্যদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসময় ইইউ রাষ্ট্রদূত বাহিনীর পেশাদারিত্ব, সামগ্রিক কার্যক্রম ও উন্নয়নমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট