আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা ১ আসনে ধানের শীষ পেলেন ভিপি শামসুর রহমান



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : 

ভিপি শামসুর রহমানকে ৬৮, পাবনা ১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থীতার চিঠি হাতে পাওয়ার পর আজ শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে 'আলহামদুলিল্লাহ' লিখে শুকরিয়া আদায় করেছেন ভিপি শামসুর রহমান। 

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম এ বিষয়টি নিশ্চিত করে জানান,দলের হাইকমান্ড আজ শনিবার (২০ ডিসেম্বর,২০২৫ খ্রি) সন্ধ্যায় ভিপি শামসুর রহমানকে ধানের শেষের মনোনয়ন তার হাতে তুলে দিয়েছেন। বিএনপির সদস্যবৃন্দকে কোন আনন্দ মিছিল না করার আহবান জানিয়েছেন তিনি।

জানা গেছে, সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আক্কাজ আলী মোল্লার বড় ছেলে শামসুর রহমান বেড়া কলেজ ছাত্রদলের সভাপতি, বেড়া কলেজ ছাত্র সংসদের ভিপি,বেড়া উপজেলা ছাত্রদলের সভাপতি, সাঁথিয়া উপজেলা বিএনপির তিনটার্ম সাধারণ সম্পাদক ও দুইবার সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভিপি শামসুর রহমান জানান,দলের সবাইকে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, প্রার্থী বাছাইয়ে দলের হাইকমান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

১৯৯৬ সালে ৬৮,পাবনা ১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন। ২০০১ সালে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি ও শিল্প মন্ত্রী হয়েছিলেন। ২০০৮ সালে এ্যাড. শামসুল হক টুকু এ আসন থেকে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র,বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার হয়েছিলেন। তার আগে এরশাদ সরকারের সময় মেজর (অব:) মনজুর কাদের এ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হয়েছিলেন।

ত্রয়োদশ নির্বাচনে পাবনা ১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑