আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নেত্রকোনা আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করলেন উপমহাপরিচালক

 

এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার, বিভিএম, বিএএমএস, পিভিএম বৃহস্পতিবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা কার্যালয়ে উপস্থিত হন। পরিদর্শনকালে উপমহাপরিচালক মহোদয় জেলা কার্যালয়ে চলমান উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ক্লাস গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক গুণাবলির চর্চা অপরিহার্য এবং একজন দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, ভিডিপি সদস্যদের রাষ্ট্রের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আনসার ও ভিডিপি বাহিনীর পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এসব প্রশিক্ষণ সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। উপমহাপরিচালক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পরবর্তীতে তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় গমন করেন এবং সেখানে নির্মাণাধীন উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কিছু অসমাপ্ত কাজ পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

এ সময় সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও প্রশিক্ষণার্থী সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑