আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

সাঁথিয়ায় সার ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

 


মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি বাজারে DAP সার অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (০৩ নভেম্বর, ২০২৫ খ্রি.) বিকেলে ধুলাউড়ি বাজারে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ডিলারের লাইসেন্স না থাকায় এবং এক হাজার ৫০ টাকার DAP সার ১৫ শ' ৫০ টাকা নেয়ার দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। তিনি জানান, আমার কাছে ভুক্তভোগী কৃষকেরা জানান যে DAP সারের দাম বেশি রাখা হচ্ছে ধুলাউড়ি বাজারের প্রায় সব দোকানে। আমি আমার লোক দিয়ে এক বস্তা সার ক্রয় করি। সেখানে দেখা যায়, সরকারি মূল্যের চেয়ে ৫ শ'  টাকা বেশি দাম রাখা হচ্ছে। এক হাজার ৫০ টাকার DAP সারের বস্তা ১৫ শ' ৫০ টাকা রাখা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার মোবাইল টিম নিয়ে ধুলাউড়ি বাজারে হাজির হই।

ইউএনও রিজু তামান্না আরও জানান, সেখানে গিয়ে দেখি আরেক চিত্র। আমার উপস্থিতি টের পেয়ে সকল সার ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়। তবে আমি লোক দিয়ে যে দোকান থেকে সার ক্রয় করি দাম পরিক্ষার জন্য তাকে কল করে নিয়ে আসা হয়। দেখা যায়, সে সারের বৈধ ডিলার না হয়েও প্রায়  এক শত বস্তার সার মজুদ করেছে যা সম্পূর্ণ অবৈধ। তাকে জিজ্ঞেস করা হলে, সে জানায় আমি ধুলাউড়ি সার ডিলারের কাছ থেকে ১৪ শত ৪০ টাকা দরে কিনে বিক্রি করছি।

অবৈধভাবে সার মজুদ ও সারকারি মূল্যের চেয়ে ৫ শত টাকা বেশি রাখার দায়ে তাকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্কতা করা হয়। 

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (AEO) ও ইউনিয়নে ইউনিয়নে উপসহকারীর কাজ কি? এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মাঠ পর্যায়ে সারের দাম এতো বেশি, তাহলে তারা কেন মনিটরিং করছে না?

  

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑