আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

যুগোপযোগী প্রশিক্ষণে কর্মসংস্থান সৃষ্টির নবদিগন্ত উন্মোচন। 


​এ কে খান : 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, শৃঙ্খলা, দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টির এক নবদিগন্ত উন্মোচন করেছে।

​সোমবার ৩ নভেম্বর রংপুর জেলার মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ৪র্থ ধাপের উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপমহাপরিচালক আরও বলেন, আনসার মৌলিক প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে ও সমাজের উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের কাজ করতে হবে। তিনি গ্রাম অঞ্চলে অসামাজিক কার্যকলাপ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন দলগত ভাবে প্রতিরোধে কাজ করার আহ্বান জানান। তিনি মেধাশ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে এবং আনসার-ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রশিক্ষাণার্থীদের অনুপ্রাণিত করেন। বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল জানান, সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যদাসীন ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করাতে বর্তমান মহাপরিচালক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির নবদিগন্ত উন্মোচনের লক্ষ্যে দেশব্যাপী কারিগরি, বৃত্তিমূলক ও আন্তকর্মসংস্থান সৃষ্টিমূলক বহু প্রশিক্ষণ ও কার্যক্রম হাতে নেওয়ায় মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে অবদান রাখার মিশন ও ভীশন নিয়ে কাজ করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান। ১৪ দিন মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সটি আনসার সদস্যদের শৃঙ্খলা পরায়ণ, দেশ প্রেমিক এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মশালায় জেলার ১৩৬ জন আনসার সদস্য অংশ নেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সর্ট গানের ৬-রাউন্ড করে গুলিছোড়ার অনুশীলন করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা, কৌশলগত অনুশীলন এবং শৃঙ্খলা মূলক কর্মকান্ডের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম, গংগাচড়া উপজেলা প্রশিক্ষক মোঃ রুহুল আমীন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ তামিম আহমেদ।

​অনুষ্ঠান শেষে ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষাণার্থীকে ক্রেস্ট ও সকল প্রশিক্ষাণার্থীকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এ সময় সংগঠনের নানা শ্রেণির কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক, প্রশিক্ষিকা, গণসংযোগ সহকারী, মনিটরিং অফিসার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑