আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

সাঁথিয়ায় নির্মাণের এক বছর অতিবাহিত না হতেই ধ্বসে পড়েছে কালভার্টের সংযোগ সড়ক




মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের শহীদনগর ইস্তারের বাড়ির সামনে নির্মিত ১১ মিটার কালভার্ট নির্মাণের এক বছর অতিবাহিত না হতেই ভেঙে পড়েছে দু'পাশের সংযোগ সড়ক। ব্রিজটি এখন গ্রামবাসীর উপকার বা সুবিধার পরিবর্তে আতংকিত করে তুলেছে।


জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৪০ লাখ ৫০ হাজার ৭১১ টাকা ব্যয়ে ১১ মিটার কালভার্ট নির্মাণ করে বন্ধন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো: মোখলেছ। স্থানীয়দের দাবি, নির্মাণের সময় কালভার্ট ও সংযোগ সড়কে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এমনকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কালভার্ট ও সংযোগ সড়ক নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেন তারা। তারা বলেন,নির্মাণের মাত্র দুই বছরের মধ্যেই সংযোগ সড়ক ধ্বসে যাওয়ায় কালভার্টটি আমাদের কোন উপকারে আসছে না। আমরা কয়েকটি পরিবার দুর্ভোগে রয়েছি। অনতিবিলম্বে ধ্বসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের দাবি জানান তারা।


এ বিষয়ে বন্ধন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. মোখলেছের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।


এ বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন বলেন, ঠিকাদারের জামানত আছে। জামানতের টাকা দিয়ে কাজ করে নেওয়া হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑