আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

খুলনা রেঞ্জে সংগঠনের কার্যক্রম পরিদর্শন করলেন আনসার-ভিডিপি'র মহাপরিচালক



এ কে খান :

​বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ  বৃহস্পতিবার খুলনা রেঞ্জের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও উপজেলা আনসারের ৪র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি আনসার-ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা ও আত্মনির্ভর শীলতা অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি খুলনা আনসার ব্যাটালিয়ন'র সদস্যদের সাথে মতবিনিময় এবং রূপসা উপজেলার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত আনসার সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। 

মহাপরিচালক বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনসেবার সম্মিলিত প্রয়াসে আনসার-ভিডিপি দেশের জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন , প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বিস্তৃত এই বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন ও উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের বিশাল সংখ্যক তরুণদের আর্থ সামাজিক দুর্দশার জায়গাগুলোকে সম্মিলিত সমৃদ্ধিতে রূপান্তরিত করাই বাহিনীর অন্যতম ম্যান্ডেট। এই লক্ষ্য অর্জনের জন্য ঐক্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ধারা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি বলে তিনি জোর দেন। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ব্যক্তিগত শৃঙ্খলাকে বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, "নিজেকে সমাজ পরিবর্তনের প্রভাবক ও বাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নিজ শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা অপরিহার্য। প্রশিক্ষণার্থীদের জীবিকা ও জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে আলোকপাত করে মহাপরিচালক আনসার বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর কথা উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে একজন প্রশিক্ষিত সদস্য যাতে তার জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে পারেন, সেই সুযোগ তৈরি হচ্ছে। জীবিকা নির্ভর এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা যেমন সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবেন, তেমনি নিজেদের পরিবারের সমৃদ্ধিও নিশ্চিত করতে পারবেন। মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, তৃণমূল আনসার-ভিডিপি সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবেন।মহাপরিচালকের এই গুরুত্বপূর্ণ সফরকালে তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী এবং ৩-আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোল্যা আবু সাইদ প্রমূখ। পরে মহাপরিচালক সকল জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের সাথে বাহিনীর সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভা করেন।

এ সময় খুলনা রেঞ্জের জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ব্যাটালিয়ান কর্মকর্তা ও বাহিনীর উধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑