আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নাটোর টিএমএসএস'র কার্য-অগ্রগতি ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

 


এ কে খান :

বিশিষ্ট সমাজ সেবক ও প্রখ্যাত নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অপারেশন-১১ নাটোর ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক প্রথম কোয়ার্টারের লক্ষ্য মাত্রার বিপরীতে অর্জন, বিশ্লেষণ ও দ্বিতীয় কোয়ার্টারের পরিকল্পনা, বাস্তবায়ন এবং ত্রৈমাসিক কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। 

নাটোরের কানাইখালী সাহারা প্লাজার পঞ্চম তলায় ২০ অক্টোবর সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর নাটোর ডোমেইনে কর্মরত সকল শাখা , রিজিওন ও জোন প্রধানগন এ সভায় অংশ নেয়। টিএমএসএস'র নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। সেক্টর প্রধান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন, নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তরুণদের নতুন উদ্যোক্তা করতে হলে তাদের মধ্যে সেই মোতাবেক কাজ করতে তিনি মাঠ কর্মকর্তাদের আহবান জানান।তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নতুন, নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার পরামর্শ দেন। তিনি খেলাপী ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় জোরদার এবং নতুন নতুন প্রকল্পে ঋণ বিতরণ করার আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য ও ডোমেইনের সার্বিক কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বিগত সময়ের নাটোর ডোমেইনের ত্রৈমাসিক কার্য অগ্রগতি, কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও আগামী দিনের নানা কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। সভায় অন্যদের মধ্যে টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান, অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান, অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও ট্রাসর্ফোসের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব প্রমূখ বক্তব্য দেন। টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি টিএমসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান।অপারেশন এন্ড আইটি পরিচালক মাঠ কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনসহ নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান। তিনি টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সুবিধা বঞ্চিত তৃর্ণমূল মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহবান জানান। সভায় নাটোর জোন প্রধান দেব নারায়ন সাহা, পাবনা জোন প্রধান, চাটমোহর জোন প্রধান মোঃ ইউনুচ আলী ও পুঠিয়া জোন প্রধান তাদের নিজ, নিজ জোনের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। নাটোর ডোমেইনের, সকল রিজিওনের, রিজিওন প্রধান, সকল শাখার, শাখা প্রধান এবং ৪টি জোনের, জোন প্রধানগন এ সভায় অংশ নেয়, যা তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করতে নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্মকর্তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং মূল্যবান মতবিনিময় সভাকে আরও সমৃদ্ধ করেছে। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা ডোমেইন কার্যক্রমে নতুন, নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অংশ গ্রহণকারীরা দলবদ্ধ আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করেন। সমাপনীতে অংশ গ্রহণকারীরা বলেন, এই সভাটি তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। তাঁরা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সভা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে তাঁদের সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ডোমেইন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে পারে। এই সভাটি হেম গ্র্যান্ড সেক্টরের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে। 

এ সময় টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ ও হিসাব কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সস্থায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় টিএমএসএসের পক্ষ থেকে কয়েক জন শাখা প্রধান ও রিজিওন প্রধানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটোর ডোমেইনের সহকারী ডোমেইন প্রধান, মীর মতিউর রহমান।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑