আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

রংপুরে ১৪ দিনব্যাপী আনসার মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

 


এ কে খান :

​দেশের বৃহত্তম শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুরে ১৪ দিনব্যাপী উপজেলা, থানা আনসার মৌলিক প্রশিক্ষণ  শুরু হয়েছে। রংপুর জেলার মাহিগঞ্জে জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ অক্টোবর মঙ্গলবার এই কোর্সের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রংপুর জেলার আটটি উপজেলা থেকে বাছাইকৃত ১৩৬ জন তরুণ শিক্ষিত আনসার সদস্য এই কোর্সে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এই যুগান্তকারী প্রশিক্ষণ কোর্স কার্যক্রম চালু করার জন্য বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান মহাপরিচালক নিরলস ভাবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, বেকারত্বমুক্ত ও বৈষম্যমুক্ত স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

​মোহাম্মদ আবদুল আউয়াল তরুণ প্রশিক্ষাণার্থীদের উদ্দেশে বলেন, দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মহাদিগন্ত উন্মোচন করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থানমূলক বহু প্রশিক্ষণ ও কার্যক্রম হাতে নিয়েছে। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন এবং দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলকে অনুপ্রাণিত করেন।

​প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন রংপুর আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বি এ এম এস। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, মনিটরিং মাঠকর্মী, গণসংযোগ সহকারী এবং ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীবৃন্দ।

​এই ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণটি আনসার সদস্যদের শৃঙ্খলাপরায়ণ, দেশপ্রেমিক এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑