আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

ঢাকায় আনসার-ভিডিপি বাহিনীর উদ্যোগে ৩৫ জন ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান

 


স্টাফ রিপোর্টার :

পবিত্র ওমরাহ্-২০২৫ পালনের উদ্দেশ্যে মনোনীত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫ জন সদস্যকে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওমরাহ সামগ্রী বিতরণ করেন ও নানা দিক নির্দেশন দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ও উপমহাপরিচালকসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, সাম্য ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। সকল প্রকার বৈষম্য দূর করে বাহিনীর সকল সদস্যের মাঝে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের প্রত্যেককে ইসলামের মৌলিক শিক্ষায় আলোকিত হয়ে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। তিনি ওমরাহ্ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বাহিনীর সার্বিক মঙ্গল ও অগ্রগতির জন্য দোয়া প্রার্থনা করেন। এ বছর যারা ওমরাহ্ পালনের জন্য মনোনীত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত আনসার, ভিডিপি সদস্য এবং হিল আনসার ও হিল ভিডিপি সদস্য। পেশাগত দায়িত্বে নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ বাহিনীর পক্ষ থেকে তাদের এই বিশেষ সম্মান জানানো হয়েছে। 

আশা করা হচ্ছে, এই উপহার সামগ্রী ও আন্তরিক শুভেচ্ছা পেয়ে ওমরাহ্ যাত্রীদের মনোবল আরও দৃঢ় হবে এবং তারা কর্মক্ষেত্রে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑