আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

আনসার-ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা : বিশেষ সুবিধা যুক্ত হলো

 


এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি বিশেষ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে আনসার ও ভিডিপি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বাংলাদেশ আনসার ও ভিডিপি'র ঢাকার খিলগাঁও সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চুক্তির সুফলতা ও ভিডিপি সংগঠনের সদস্যরা কেমন সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এ সম্পর্কে নানা দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি। ল্যাবএইড গ্রুপের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন। এই চুক্তির অধীনে সারা দেশের আনসার-ভিডিপি সদস্য, তাদের স্ত্রী, সন্তান ও বাবা-মা ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। সুবিধাগুলো হল প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে ২০% ছাড়, ল্যাবএইড গ্রুপের সকল শাখা ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে বিশেষ ছাড় পাওয়া যাবে। বিশেষ টেস্টে ১০% ছাড়: সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনো গ্রাম, ইকো এবং ইটিটি টেস্টে ১০% ছাড় পাবেন। আইপিডি ইন-পেশেন্ট ডিপার্টমেন্ট বেড চার্জ এবং বেড ক্যাটাগরিতে দৈনিক ৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা পাওয়া যাবে। এই চুক্তি কার্যকর করতে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের পরিচয়পত্র অথবা যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দেখাতে হবে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে এই চুক্তি স্বাক্ষরকে বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে, আনসার ও ভিডিপি সদস্যরা এখন আরও সহজে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑