আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

অবহেলিত হেমায়েতপুরকে মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন তরুণ চেয়ারম্যান প্রার্থী শেখ রায়হানের

 

হৃদয় হোসেন নিরব, পাবনা :

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন শুধু জেলার নয়, দেশের অন্যতম পরিচিত একটি জনপদ। এখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন ঘটে হেমায়েতপুরে। আসেন বিদেশি দর্শনার্থীরাও।

পাশাপাশি পদ্মা নদীর পলিমাটিতে গড়ে ওঠা এ অঞ্চলের জমি অত্যন্ত উর্বর। কৃষিনির্ভর এই এলাকায় ধান, সবজি, মসলা, তুলাসহ নানা ধরনের ফসলের ব্যাপক চাষাবাদ হয়। অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় হেমায়েতপুর ইউনিয়নের সম্ভাবনা অনেক।

তবে এত সম্ভাবনা ও পরিচিতি থাকা সত্ত্বেও ইউনিয়নের সার্বিক উন্নয়ন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলে মনে করেন স্থানীয় তরুণ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রায়হান। নিজের বেড়ে ওঠা জনপদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) এক আলাপচারিতায় এলাকার সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ রায়হান।

তিনি বলেন, “আমি এই এলাকার আলো-বাতাসে বেড়ে উঠেছি। এই মাটির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। এই এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।”

শেখ রায়হান বলেন, হেমায়েতপুর একটি সম্ভাবনাময় ইউনিয়ন। এখানে গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান রয়েছে, কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষ এ এলাকায় আসেন। কিন্তু সম্ভাবনার তুলনায় ইউনিয়নের সার্বিক উন্নয়নে আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য নাগরিক সেবা সহজলভ্য করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরে শেখ রায়হান বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করবেন। একই সঙ্গে এলাকার মানুষের প্রয়োজন ও স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি ও বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের চেষ্টা করবেন।

তিনি বলেন, “আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে হেমায়েতপুর ইউনিয়নকে দেশের একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আর নির্বাচিত হতে না পারলেও মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করার কাজ অব্যাহত রাখব।”

স্থানীয়ভাবে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়নের নতুন ধারা তৈরির প্রত্যাশার কথাও উঠে এসেছে এই চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যে। হেমায়েতপুরের বিপুল সম্ভাবনাকে বাস্তব উন্নয়নে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের সক্রিয় অংশগ্রহণ—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন ইউনিয়নবাসীর প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি আগামী দিনের নেতৃত্বে হেমায়েতপুরের সম্ভাবনাগুলো বাস্তব উন্নয়নে কতটা প্রতিফলিত হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন, উচ্ছ্বসিত পাবনাবাসী

  ওয়ান মিনিট ডেস্ক :  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑