আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় কবি কোহিনূর বেগম শিউলী'র কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট ডেস্ক :

কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা'র আয়োজনে কবি কোহিনূর বেগম শিউলী'র কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর  ২০২৬ খ্রি. সন্ধ্যা  ৬ টায় পাবনা শহরের দিলালপুর মহল্লায় আব্দুল হামিদ কমপ্লেক্সের ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকস-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মহীয়সী সাহিত্য পাঠচক্র পাবনার সভাপতি কবি রেহানা সুলতানা শিল্পী'র নেতৃত্বে  মহীয়সী পরিবার কবি কোহিনূর বেগম শিউলীকে ফুল, উত্তরীয় ও ক্রেস্ট  উপহার দিয়ে বরণ করে নেন।

অতঃপর কবি কোহিনূর বেগম শিউলীর সংক্ষিপ্ত জীবন, কবি ও লেখক জীবন তুলে ধরে স্বাগত বক্তব্য দেন মহীয়সীর সহ-সভাপতি কবি ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া। এরপর শুরু হয় কবি কোহিনূর বেগম শিউলী রচিত  "প্রকৃতি প্রাণের সঞ্চার" এবং "প্রকৃতির আনন্দধারা" কব্যগ্রন্থ থেকে কবিতাপাঠ।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মাহমুদ ইফতেখার, কবি এনামুল হক চৌধুরী টগর, কবি বেগম ফিরোজা খান, মহীয়সী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা মো. আলতাফ হোসেন, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি ও ছড়াকার দেওয়ান বাদল, কবি ও নদী গবেষক ড. মনছুর আলম, কবি ও প্রাবন্ধিক অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, কবি সালেহা ইমতিয়াজ, কবি নাছরীন মিতা, কাব্যশ্রী লেখক চক্র, পাবনার সভাপতি ডি এ এস সোহাগ, সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ, কবি ও সঙ্গীতশিল্পী শামীমা সীমা, কবি বিজুরী ইসলাম, কবি মফিজ উদ্দীন বিশ্বাস, কবি ও কলামিস্ট মোহাম্মদ আলী, মহীয়সী সাহিত্য পাঠচক্র সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন জালাল, সাংস্কৃতিক সম্পাদক নাট্যশিল্পী সিনথিয়া রহমান, বাংলাদেশ কবিতা সংসদ এর সাধারণ সম্পাদক কবি অশ্রু সাগর আনোয়ার, সাবিনা ইয়াসমিন জুঁই প্রমুখ। 

শেষে কবি কোহিনূর বেগম শিউলি নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং নিজের কবিতা পাঠ করেন।

উল্লেখ্য, কবি কোহিনূর বেগম শিউলি পেশায় একজন বিশেষজ্ঞ ডাক্তার। পিতা ড. আব্দুল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস অনুষদের অধ্যাপক ছিলেন। তাঁর শৈশব-কৈশোর জীবন পিতার কর্মস্থল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে অতিবাহিত হয় । ফলে বিশ্ববিদ্যালয়ের ঐশ্বর্যময় প্রাকৃতিক মনোরম পরিবেশ তাঁর মনে দাগ কাটে; যা তাকে কলম ধরতে সাহায্য করে। 'জীবনের রং' কাব্যে তার কলমে উঠে আসে, 

"মনের মাঝে বাস করে এক মায়াবী রং

সর্বত্র ছুটে চলে সে তার আপন গতিতে নিশ্বব্দে।"

অনুভূতি প্রকাশের সময় তিনি আরো বলেন, আমি কবি হতে পেরেছি কিনা জানি না,  তবে আমাকে কবি হতে, কবিতা লিখতে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে দৈনিক সিনসা পত্রিকা এবং পাবনার কবি বন্ধুরা। সত্যিই আমি সিনসা পরিবার এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। 

কোহিনূর বেগম শিউলির স্বামী ডা. ইফতেখার মাহমুদ পাবনার একজন সুনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ। তিনিও ভালো কবিতা লেখেন। ডাক্তার দম্পতি কবি এটা শুধু পাবনা নয়, গোটা বাংলাদেশই বিরল। ওয়ান মিনিট পরিবারের পক্ষ থেকে কবি, ডাক্তার দম্পতির দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। 

সমগ্র অনুষ্ঠান সসঞ্চালনা ও পরিচালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক যাযাবর জিয়া।


বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন, উচ্ছ্বসিত পাবনাবাসী

  ওয়ান মিনিট ডেস্ক :  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑