বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন ১৪ নভেম্বর পাবনা প্রেসক্লাব ভি আই পি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বাদ্য বাজনা ঘোড়ার গাড়ি নিয়ে পাবনা শহর প্রদক্ষিণ করে। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও প্রয়াত সকল দেশপ্রেমীক বাঙালিদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ৪টি পর্বে যারা সম্মানিত অতিথি হিসেবে আসন অলংকৃত করেন তারা হলেন— প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, কবি আজিজুল হক, অধ্যক্ষ, শহীদ আমিনুদ্দিন আইন কলেজ, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন বিশ্বাস রানা, চেয়ারম্যান, রানা গ্রুপ, পাবনা; কবি ডা. সরওয়ার জাহান ফয়েজ, পাবনা; কবি ড. মনছুর আলম, নদী গবেষক ও পরিবেশ কর্মী; কবি কোহিনূর বেগম শিউলী, পাবনা এবং ড. আমিনুল ইসলাম, রাজশাহী। সভাপতি ছিলেন, কৃষিবিদ জাফর সাদেক, পাবনা।
উদ্ভোধনী অধিবেশনে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ, চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি, পাবনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, প্রশাসক, জেলা পরিষদ, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎপল মির্জা, ব্যুরোচিফ, মাছরাঙা টেলিভিশন, পাবনা; কবি বরুণ চক্রবর্তী, কলকাতা, ভারত; কবি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা; এসএম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা, পাবনা। সভাপতিত্ব করেন মানিক মজুমদার, সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা।
৩য় অধিবেশনে কবিতা পাঠ-
প্রতিযোগীতায় বিজয়ী ও আমন্ত্রিত কবিদের জন্য উন্মুক্ত ছিল পর্বটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অমরেশ মুখার্জী, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত; কবি বিজ্ঞান বন্ধু ভট্টাচার্য, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত; কবি সহিদুর রহমান, সভাপতি, মুক্তকলম সাহিত্য পরিষদ, পাংশা, রাজবাড়ী; কবি হারূন মুহাম্মদ, সদস্য, বাংলা একাডেমি, বরিশাল। সভাপতি ছিলেন কবি আমিনুর রহমান খান, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ কবিতা সংসদ (সাবেক), পাবনা।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার মল্লিক, অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল, রাজশাহী সার্কেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি খালেদ উদ-দীন, সম্পাদক, বুনন, সিলেট; ম, পানাউল্যাহ কবি ও প্রাবন্ধিক, নোয়াখালী; কবি মো. আব্দুদ দাইন সরকার; মো. হাসানুজ্জামান, মুখ্য সমন্বয়কারী, ‘নোঙর’ ঈশ্বরদী, পাবনাা এবং কবি আব্দুল গোফফার, সভাপতি, বিরামপুর সাহিত্য পরিষদ, দিনাজপুর। সভাপতিত্ব করেন কাজী মাহবুবুল আলম, সহ সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা।
সম্মেলনে বাংলাদেশ ও ভারতের ২১ জন গুণী ব্যক্তিত্বকে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬টি বিভাগে সম্মাননা জ্ঞাপন করা হয়। সম্মেলন উপলক্ষে অংশগ্রহণকারীদের সচিত্র জীবনী নিয়ে সম্মেলন স্মরণিকা খোলাচোখ প্রকাশ হয়। বিভিন্ন জেলা থেকে আগত ২ শতাধিক কবি সাহিত্যিককে সম্মেলন স্মারক উপহার ও খোলাচোখ স্মারক সম্মাননা প্রদান করা হয়।

