আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বাঙালি চেতনায় শরৎ

 

 ।। ইদরিস আলী মধু।।

শরৎ সমন্বয়ের কবিতা। প্রকৃতির অনেক কিছুকে সমন্বয় করে। উৎফুল্ল অবারিত আকাশ, নীল-শুভ্র মেঘ দেখেই তা বোঝা যায়। শরতের আকাশ অন্যান্য ঋতুর আকাশ থেকে বড় হয়। পুরোনো আকাশ নতুন করে ফুটে ওঠে। জমিনে শিউলি, কাশফুল, মিষ্টি মিষ্টি ভোর। স্বচ্ছ জলে বয়ে চলা নদী। ভেজা শাড়ি পরা মাঠ আর মাঠ। শরৎকে ভালোবেসে ফেলি। যার বর্ণনা শেষ হয় না।

শরৎ গরম ও শীতের মাঝখানে দাঁড়ানো ঋতু। আবার বর্ষা ও শুষ্ক সময়ের মাঝামাঝির ঋতু। শরৎ রহস্যময়। দ্বিচারিণীও। গরম, শীত, বর্ষা ও শুষ্ক সময়ের আমেজ থাকে শরতের শরীরজুড়ে। উজাড় করে সবকিছু দিতে পারে বলে শরৎকে ঋতুর রানি বলা হয়। এ ঋতুতে বাঙালিরা গায়ে যেমন ঘেমে ওঠে, তেমন শীত আসার আগমনবার্তাও আবহাওয়া থেকে মনে-প্রাণে অনুভব করে। আর শীতের সময়ই তো শুষ্ক সময়। শরতের আশ্বিন মাস নিয়ে গ্রামের মানুষের মুখে শ্লোক শোনা যায়, ‘এলো রে আশ্বিন, গা করে শিন শিন।’ ‘শিন শিন’ গ্রাম্য কথা। শিহরণের প্রতিরূপ। অর্থাৎ শীতের আগমনবার্তা গায়ে মেখে মনে যে শিহরণ তোলে, সেটা বোঝানোর জন্য এ শ্লোক যথার্থ।

বিশ্বে ষড়ঋতুর দেশ বলতে বাংলাদেশকেই বোঝায়। হিমালয় অঞ্চলকেও বোঝায়। এজন্য বাংলাদেশের ভূ-প্রকৃতিও বছরে ছয়বার রং বদলায়। রূপ বদল করে। বাঙালিরা প্রকৃতি থেকে ছয় রকমের স্পর্শ অনুভব করতে পারে। অর্থাৎ বাঙালি ও প্রকৃতির মাঝে ছয় রকমের মিতালির ভাব বিরাজ করে। নিবিড় সখ্যতা। বাঙালির মনও বিচিত্রধর্মী। প্রকৃতি থেকে গড়ে ওঠা স্বভাব যেন। প্রকৃতি থেকে গড়ে ওঠে মেধা ও মনন। এজন্য তাদের ভাবাবেগ সহজ-সরল আর আবেগীয়—এ কথা বিশ্বস্বীকৃত। বাঙালি ষড়ঋতুর মতো করেই হাসতে পারে, কাঁদতে পারে, ভালোবাসতে পারে, ঝড়-ঝঞ্ঝার মতো কঠিন ও রুক্ষ হতে পারে। হাসি, কান্না, রাগ, মান-অভিমান, ভালোবাসার সংমিশ্রণেই বাঙালি। বাঙালির মেধাও দেশের পললভূমির মতো শক্তিশালী ও উর্বর।

শরৎ আকাশের সাদা কার্পাস মেঘ, কাশফুল, খাল-বিল, নদীর ধবল পানি, উত্তরী-পূবালী হাওয়ায় গা ভাসিয়ে গর্বিনী। নদীতীরে কাশফুল বাতাসে দুলতে থাকলে মুগ্ধ না হয়ে উপায় থাকে না। মনটাকে নাচিয়ে তোলে। ভাবাবেগে রূপান্তর করে। তখন সবাই ভাবুক বা কবি হয়ে ওঠে। এজন্যই বাংলাদেশে এত কবি। বাঙালিরা জন্মগতভাবে স্বভাবকবি।

কাশফুল শরৎকে চিনিয়ে দেয়। কাশফুল থেকেই নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ শরতের পরিচিতি পায়। কবি মহাদেব সাহা শরৎ নিয়ে বলেছেন, ‘শরৎকালটা হচ্ছে একখানি সাদা পৃষ্ঠার মতো। সেখানে যা কিছু লেখা যায়, বসানো যায় সে কোনো রং বা ছবি, একটি হংসবালার পাখা, একটি সাদা ফুলের মালা। সাদা মেঘ আর শিউলি ফোটা ভোরের এই শরৎ মিষ্টি মেয়েদের মতো কোমল ও মাধুর্যময়। তার রূপ যেন বাঙালি মেয়ের রূপ—স্নিগ্ধ ও মনোরম।’ কবি জীবনানন্দ দাশও শরৎ থেকে রূপসী বাংলাকে আবিষ্কার করেছিলেন। ‘আজি শরৎ প্রভাস্বপনে কি জানি পরান কী চায়।’ ‘আমার রাত পোহালো শারদ প্রাতে।’

শরৎ বাঙালিকে অনুভব করায় সুন্দরতা। মুগ্ধতা। প্রেমের উন্মত্ততা। কথায় আছে, শরৎকালে প্রেমে পড়লে নাকি সে প্রেম বেশি স্বর্গীয় হয়। সুখ-শান্তিতে স্থায়িত্ব পায়। প্রেমিক-প্রেমিকেরা ধীর ও শান্ত হয় পদ্মফোটা নিটোল দীঘির ন্যায়। কোমলতা-মধুরতায় ভরে ওঠে প্রেমের ক্ষেত্রভূমি। স্বাচ্ছন্দ্যবোধ থেকে প্রেমিক যুগল নদীতীরের কাশফুল কাননে বেড়াতে যায়। খুশির চোখে তাকিয়ে থাকে একে অন্যের প্রতি। অতৃপ্ত প্রেমের টানে ডানা মেলে আকাশপানে উড়তে চায়। শরতের প্রেম নিরিবিলি মাটির প্রদীপের মতো নির্জন ও নিবিড়।

শরৎ বলে বর্ষার শেষের কথা। মাঠ আর নদীর পাড় ধুয়ে যাওয়ার গল্প বলে শরৎ। সে গল্পগুলো যেন লতাগুল্মে ফুটে ওঠা বাংলাদেশের তথা হিমালয় অঞ্চলের সমস্ত গ্রামের কাঁচা মাটির সৌন্দর্য ও স্মৃতির। মিষ্টি মিষ্টি বৃষ্টি ঝরার গল্প। হঠাৎ করে প্রচণ্ড বেগে মেঘ ডেকে ওঠার গল্প। বজ্রপাতে জীবনহানির বিয়োগান্ত গল্প। বৃষ্টিবতী মেঘে সমস্ত পাপ ধুয়ে নেওয়ার গল্প।

শরতের বৃষ্টিতে ভূমিতে, আকাশে, বাতাসে লাবণ্য ফোটে। প্রণয়ের গান হয়ে যায় শরতের প্রকৃতি। পবিত্র চিন্তা গানে ছড়িয়ে দেয় শরৎ। কবিতায় পছন্দের ভোর নামিয়ে দেয়। শরৎ যেন একেকজন বাঙালির বাধ্যগত প্রেমিকার মতো ঋতু।

শরতে দুর্গাদেবী মানুষের দুর্গতিনাশে ধরায় আসেন। দুর্গতিনাশিনী। প্রায় ছয়শত বছরের দুর্গাদেবী। শিবপত্নী ভগবতী। শরতেই তাঁর আগমন। হিমালয় অঞ্চলের মানুষের দুর্গতিনাশেই দেবী আসেন। অসুর বধ করেন। তারপর প্রেমের সৌন্দর্য ফুটিয়ে ভক্তকুলের অন্তরে অবস্থান করেন ক’দিন। উপভোগ করেন বাঙালির ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও আপ্যায়ন। তারপর আবার জলঅন্তরে সলিল হন। আবার লক্ষ্মী, সরস্বতী হন। ফিরে ফিরে আসেন মানুষের কল্যাণে। দুর্গা সমগ্র বাঙালি নারীর প্রতীক। বাঙালি নারীরাও কল্যাণীয়া। শান্তির প্রতীক। সুখ-সুন্দরের দ্যুতি। দেবীতুল্য। দুর্গা যেমন আমাদের শারদীয় সুন্দরী দেবী।

শরৎ বাঙালির গ্রামবাংলার উৎসবও। আমাদের নৌকা বাইচের আনন্দ দেয়। গ্রামবাংলার নদীগুলোতে এ উৎসব অনুষ্ঠিত হয় এ ঋতুতে। বর্ষাকালে শুরু হলেও শরতে এসেই শেষ হয়। আমাদের পাবনা এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচের ধুম পড়ে যায়। পাবনায় পদ্মা, যমুনা, ইছামতী, বড়াল, হুড়াসাগর, গাজনার বিল, গাঙভাঙার বিলসহ আরও অনেক নদী ও বিল-বাঁওড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ৫৫-৬০ হাত লম্বা লম্বা ছিপ নৌকায় মাঝি আর বাইচাদের নাচ-গানের বন্দনা শুরু হয়। নৌকায় নৌকায় বাজতে থাকা ঢাক, ঢোল, দামামা, খুঞ্জুরীর সঙ্গে ‘হেঁই হো, হেঁই হো’ মাতাল করা শব্দাবলি। আর প্রাণ উজাড় করে জাগ, জারি-সারি। যেমন—‘কাক কালো/কোকিলা কালো/কালো মাথার কেশ/আহা বেশ বেশ/। নগরবাসী রে/তোমরা চেয়ে দ্যাখ রে/ইঞ্জিন ছাড়া ময়ূরপঙ্খি উড়ে চলে রে/। আগে কানা/মধ্যে কানা/মাঝখানে ডাক্তারখানা/ডালিম গাছে ধরছে বেদানা/ও প্রাণ কোকিলারে/এত রাতে কেনে ডাক দিলে/।’ ইত্যাদি। আর অগণিত নারী-পুরুষ দর্শক নদীর বা বিলের দু-কূলে দাঁড়িয়ে উপভোগ করে এ উৎসব। এ উৎসব শারদীয় উৎসব। বাঙালির প্রাণের উৎসব।

আশির দশকের পর থেকে এ উৎসবের ভাটা পড়েছে। একমাত্র বর্ষা না হওয়ার কারণে। ইতোমধ্যে প্রকৃতিতেও পরিবর্তন ঘটেছে। তারপরও উজানের নদীগুলোতে বাঁধ বেঁধে নদীর প্রবাহধারা আটকে দিয়েছে ভারত। তার ওপর চাষাবাদের সুবিধার জন্য আমাদের নদীমুখে বাঁধ দিয়েও পানি আটকে দেওয়া হয়েছে। এসব কারণে এখন আর বর্ষা নেই। শারদ উৎসবের সেই আমেজও নেই। সেই সঙ্গে শরৎকালের মাছ ধরার উৎসবটাও হারিয়ে গেছে। এ ঋতুতে বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে গাঁও-গেরামে প্রচুর মাছ ধরা হতো। সেসব চিংড়ি, ভেদা, বেলে, পাবদা, পুঁটি, বাইম, শোল, গজার, বোয়াল, টাটকিনি, চেলা, লোওলা, কাতল—এসব দেশীয় সুস্বাদু মাছ আর তেমন পাওয়া যায় না। এজন্য কবি দুঃখ করে বলেন, ‘নদী মরেছে বিল মরেছে/মরেছে নদীর গান/চাঁদ, ঝরুর নদীর গানে পাগল হতো প্রাণ।’

শরৎ বাঙালির বিবেচ্য ঋতু। প্রাকৃত মনোভূমি। বুক ভরে পবিত্র বায়ু টেনে নেওয়ার মতো ঋতু। শরৎকে নিয়ে কবিতাও কম লেখা হয়নি। কবি লিখেছেন, ‘বড়ো অমায়িক শরতের প্রভাত সমীর/বুকের বিস্তার জুড়ে ভালোবাসা বুলায় সোহাগ/ষড়সুন্দরীর সুখস্বর্গে আতিথ্য নিবিড়/মৃদু শিহরণ শীত শিশির ভেজা ঘাস/প্রাণে জাগে প্রচ্ছন্ন প্রেম/কোথায় সখী ফুলডালা/শিউলি তলা ফুটেছে তো/ফুটেছে তো মাধবী কাঞ্চনকলা/ফুটেছে তো বিলে-ঝিলে কুমুদের ঝাড়/স্বচ্ছ কুমারীর নিসর্গ অপরূপ/হিমেল স্পর্শে জাগিয়ে দেয় যৌবন বাহার।’

কালের আবর্তে শরতের অনেক কিছু হারিয়ে গেলেও বাঙালির জন্য শরৎ বন্দনার, ভালোবাসার। সব মিলিয়ে আজও মনোমুগ্ধকর ঋতু শরৎ।( লেখক : কবি ও প্রাবন্ধিক, পাবনা)।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন, উচ্ছ্বসিত পাবনাবাসী

  ওয়ান মিনিট ডেস্ক :  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑