পাবনা জেলা তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি সাগর, সম্পাদক বাহারুল
সভাপতি সাধারণ সম্পাদক
ওয়ান মিনিট ডেস্ক :
বাংলাদেশ জাতিয়তাবাদী তাঁতী দল পাবনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি।
রবিবার ( ৮ নভেম্বর) ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি; কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত পত্রে অনুমোদন দেন।
জেলা তাঁতী দলের সভাপতি হলেন, অধ্যাপক মো. নাজিমুদ্দিন সাগর, সিনিয়র সহসভাপতি মো. শরাফত হোসেন, সহ সভাপতিরা হলেন, যথাক্রমে অধ্যাপক মনোয়ার, মো. ওবায়দুল্লাহ, হারুন অর রশিদ, কিশোর আহমেদ, রকিবুল ইসলাম রকিব, আলহাজ্ব অজিবুল্লাহ মোল্লা, মোঘল ও সেলিম হোসেন শিলু, সাধারণ সম্পাদক হলেন মো: বাহারুল বিশ্বাস, সহ সাধরণ সম্পাদক হলেন, যথাক্রমে মো. হেলাল উদ্দিন, শরিফুল ইসলাম শরিফ, মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, রাজিব শেখ, চাঁদ আলী, মো. হেলাল উদ্দিন, রিয়াদুল ইসলাম রিয়াদ, হাফেজ মো: জিকরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হলেন মো. ইমাদুল হক, সহ সাংগঠনিক হলেন, যথাক্রমে মানিকুজ্জামান মানিক, মো. রফিকুল ইসলাম, মো. মাসুদ রানা মোল্লা, মো. মাহমুদুল হাসান, মো. জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক হলেন সাংবাদিক মো. মোবারক বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, কোষাধ্যক্ষ মজনু মিয়া, গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. শামীম আহম্মেদসহ ১০১ জন সদস্য।
এছাড়া উপদেষ্টাগণ হলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আমানউল্লাহ ভাইস চ্যান্সেলর সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি, খাজা মঙ্গন উদ্দিন, আলহাজ আলাউদ্দিন বিশ্বাস ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম, আলহাজ মো. শওকত হোসেন, আলহাজ মো. বাদশাহ, আলহাজ আব্দুল মালেক, আলহাজ আকবর আলী, মো. মোশারফ হোসেন ও প্রধান পৃষ্টপোষক মো. আব্দুস সালাম সাংবাদিক।
আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়। আগামী এক বছরের মধ্যে উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বনমালী শিল্পকলা কেন্দ্রে জাতীয়তাবাদী তাঁতী দল পাবনা শাখার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যাপক মো. নাজিমুদ্দিন সাগরকে সভাপতি ও মো. বাহারুল বিশ্বাস সাধরণ সম্পাদক নির্বাচিত করা হয়।

