আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রনের পাশাপাশি ভবিষ্যতে মেল ট্রেনও চলবে— এমপি শিমুল বিশ্বাস


ওয়ান মিনিট ডেস্ক : 

'দীর্ঘ প্রতিক্ষার পর পাবনা-ঢাকা-পাবনা রুটে ট্রেন চলবে এটা সত্যিই মহাআনন্দের। আমরা এখন পাবনাবাসীর স্বপ্ন বাস্তবায়নের একদম দোরগোড়ায়। এই কাজে সাংবাদিক ভাইদের অবদান অনস্বীকার্য। আবার খারাপও লাগছে টেবুনিয়া, দাশুরিয়া, মাঝগ্রাম স্টেশন এলাকার জনগণের জন্য।  টেবুনিয়ায় আন্দোলন হচ্ছে, তারা বলছেন, "টেবনি ট্রেন থামতি হবি, কোনো আহ্লাদ চলবিনানে"। আপনারাই বলেন, এক্সপ্রেস ট্রেনের একটা রুলস-রেগুলেশন আছে। আর সে হিসেবে ঐসব এলাকায় তারা স্টপেজ রাখেনি। তবে আমরা আমাদের ভাইদের কথা চিন্তা করে খুব দ্রুতই পাবনা-ঢাকা রুটে একটি মেল ট্রেন বা লোকাল ট্রেনের ব্যবস্থা করবো। যাতে এই রুটের সকল স্টেশনে যাত্রী উঠানামা করতে পারে।' 

গতকাল ১৩ নভেম্বর পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস এ কথাগুলো বলেন। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর নতুন ট্রেন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।  স্বাগত বক্তব্য রাখনে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু। 

অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব, পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধ এবং পুলিশ সুপারের প্রতিনিধি, প্রেসক্লাবের সক্রেটারি জহুরুল ইসলাম,  রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় ম্যানেজার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিত হতে জানা যায়, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে উদ্বোধনী বিশেষ ট্রেন। এ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই দিন উদ্বোধনী ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। নিয়মিত চলাচলের সময়সূচি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে সকাল ৮টায়।নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি মধ্যবর্তী স্টেশন হিসেবে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর খবরে জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার জন্য পাবনার সাংবাদিকরা সবচেয়ে বেশি খুশি হয়েছেন।

পাবনার  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় শতাধিক সাংবাদিক এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 




বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন, উচ্ছ্বসিত পাবনাবাসী

  ওয়ান মিনিট ডেস্ক :  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑