এপেক্স ক্লাব অব পদ্মার ২ ৬তম ডিনার মিটিং এবং ১৩ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত
ওয়ান মিনিট ডেস্ক :
পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২৬তম ডিনার মিটিং এবং ১৩তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় পাবনা শহরে আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের বাড়ির ৪র্থ তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব পদ্মার সভাপতি এপেক্সিয়ান ড. মো. মনছুর আলম-এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান ফারহানা আক্তারের পরিচালনায় বোর্ড মিটিং-এ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আগামী নভেম্বরে ২৭ তারিখ এজিএম বিষয়, ২০২৭ সালের বোর্ড ডিরেক্টর, আর্থিক বিষয়, সার্ভিসসহ নানা বিষয় আলোচনান হয়।
ডিনার মিটিংয়ে এপেক্স ক্লাব অব পদ্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জহুরা আখতার নাসরিন, ট্রেজারার এপে. মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মতিউর রহমান, ডিবেটিং ডিরেক্টর এপে. বকুল হোসেন, সার্জেন্ট এ্যাট আর্মস এপে. রুদ্র বিশ্বাস, ক্লাব সদস্য এপে. মো. জিয়াউর রহমান, এপে. মো. আলতাফ হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।

