আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

এ কে খান :

পাবনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ। প্যারেডে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে নানা অপরাধ সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথ নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। 

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ। পরবর্তীতে সকাল ১০টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু আশ্রাফ। সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার আবু আশ্রাফ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সেপ্টেম্বর মাসে ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ থানাকে পুরস্কৃত করা হয়। এছাড়া, অবসর-উত্তর ছুটিতে গমনকারী চারজন পুলিশ সদস্যকে তাদের কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। 

এ সময়  পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার

  রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকে...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑