আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় এগিয়ে গেল পাবনা-ঢাকা আন্তঃনগর প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ

 


খালেদ আহমেদ :

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন আগামী ২০ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে। এ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর থেকে। যমুনা সেতু হয়ে চলাচলকারী এ ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনার সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ আরও সহজ করা এবং যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন আন্তঃনগর ট্রেন চালুর বিষয়টি নিয়ে তিনি কাজ করেছেন। তাঁর প্রচেষ্টা ও সংশ্লিষ্ট মহলে যোগাযোগের ধারাবাহিকতায় ট্রেন চালুর উদ্যোগ এগিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ২৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে নতুন ট্রেনের নাম, সময়সূচি ও যাত্রাবিরতির সংশোধিত প্রস্তাব মহাপরিচালকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুটির নাম রাখা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ৮০৮ নম্বর ট্রেনটি পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঈশ্বরদী হয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, ৮০৭ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেন দুটি টেবুনিয়া, দাশুড়িয়া, ঈশ্বরদী, মাঝগ্রাম, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
রেলওয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, নতুন ট্রেনের সময়সূচি বাস্তবায়নে ৭৭৯ নম্বর ঢালারচর এক্সপ্রেসের ছাড়ার সময় সকাল ৬টা ৩০ মিনিট থেকে এগিয়ে সকাল ৬টা ১০ মিনিট করতে হবে। এ ছাড়া ৭৬৩ নম্বর ট্রেনের সময়সূচিও আংশিক পরিবর্তনের প্রয়োজন হবে।
নতুন আন্তঃনগর ট্রেন চালু হলে পাবনা সদরসহ জেলার বিভিন্ন এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রয়োজনে রাজধানীতে যাতায়াতকারী মানুষ এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার

  রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকে...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑