আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন


ওয়ান মিনিট ডেস্ক : 

'সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে'-এই প্রতিপাদ্যে পাবনায় উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর)  পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে তিনি  জ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঞ্চে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের চেয়ে বয়স ও অভিজ্ঞতায় জ্যেষ্ঠ এবং তাঁর শিক্ষক হিসেবে পরিচিত শিক্ষাবিদরা উপস্থিত থাকায় তাঁদের প্রতি সম্মান দেখিয়ে তিনি মঞ্চের এক পাশে গিয়ে চেয়ারে বসেন।

সংসদ সদস্যের এমন আচরণ অনুষ্ঠানে উপস্থিত অনেকের নজর কাড়ে। উপস্থিতদের মধ্যে বিষয়টি নিয়ে প্রশংসাও দেখা যায়। অনেকেই মনে করেন, পদ-পদবি কিংবা ক্ষমতার চেয়ে জ্ঞান, বয়স, অভিজ্ঞতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই সংস্কৃতিই সমাজে আরও বেশি চর্চা হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সুধিজনরা আলোচনা করেন একজন মানুষ অন্য একজনকে সম্মান করলে সেই সম্মানই কোনো না কোনোভাবে তার কাছে ফিরে আসে। পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও সামাজিক শিষ্টাচার একটি মানবিক সমাজের অন্যতম ভিত্তি। তাই পদ-পদবির ঊর্ধ্বে উঠে জ্যেষ্ঠ ও গুণীজনদের সম্মান করার সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনের মধ্যে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের এই আচরণ উপস্থিতদের কাছে হয়ে ওঠে জ্যেষ্ঠ ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা ও ব্যবসায়ী রানা বিশ্বাসসহ অন্যরা।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

ওয়ান মিনিট ডেস্ক  : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑