সাঁথিয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত
রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন—ধোপাদহ ইউনিয়নে মাওলানা মেহেদী হাসান, কাশিনাথপুর ইউনিয়নে সাইফুল ইসলাম মিতুল, নন্দনপুর ইউনিয়নে অধ্যাপক আনিছুর রহমান, করমজা ইউনিয়নে মাহমুদুন্নবী পিন্টু, নাগডেমড়া ইউনিয়নে হাফিজুর রহমান এবং ক্ষেতুপাড়া ইউনিয়নে জিয়াউর রহমান।
এ ছাড়া গৌরীগ্রাম ইউনিয়নে আবুল কালাম আজাদ, ধুরাউড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম এবং ভুলবাড়িয়া ইউনিয়নে মাহাতাব উদ্দিনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মকলেছুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানসহ সাঁথিয়া উপজেলার রুকনরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে।
