আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা হাজী ইঞ্জি. আবুল কাশেম মহিলা আলিম মাদরাসায় নবীনবরণ অনুষ্ঠিত


খালেদ আহমেদ :

পাবনা শহরের খান বাহাদুর রোডে অবস্থিত হাজী ইঞ্জি. আবুল কাশেম মহিলা আলিম মাদরাসায় প্রতি বছরের ন্যায় এবছরও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় মাদরাসার মাহি-মুক্তার অডিটোরিয়ামে ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলিম ১ম বর্ষের ক্লাস উদ্বোধন ও ঐ শ্রেণির শিক্ষার্থীদের এ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আনোয়ারা চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার পাশাপাশি আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। শুধু সনদ অর্জন নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।” তিনি ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ ও মাদরাসা উন্নয়ন কমিটির সভাপতি মোজাম্মেল হক কবির।

সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক কবির বলেন, “ছেলেদের তুলনায় মেয়েরা এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বেগম রোকেয়া থেকে শুরু করে যেসব মহীয়সী নারী ও ব্যক্তিত্ব মেয়েদের শিক্ষিত ও এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন, তাঁদের প্রচেষ্টায় আজ মেয়েরা স্কুল, কলেজ ও মাদরাসায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর।’ তাই ছাত্রীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।”

মাদরাসার শৃঙ্খলা ও মনোরম পরিবেশ দেখে খুশি হয়ে আলিম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান বাবদ প্রধান অতিথি আলহাজ্ব আনোয়ারা চৌধুরী ২৫ এবং বিশেষ অতিথি আলহাজ্ব রাবেয়া খাতুন ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার সাবেক সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস, মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব রাবেয়া খাতুন ও গভর্নিং বডির সদস্য মোঃ বরকত উল্লাহ। আলোচনার আগে দারস পেশ ও শেষে দোয়া পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ শাহীন আলম।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান -ফারুকী। 

অনুষ্ঠানে শিক্ষক, ৫ শতাধিক শিক্ষার্থী এবং প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনার আগে রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে নবীন ছাত্রীদের বরণ করে নেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া এবং রঞ্জিনা। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন এবতেদায়ী প্রধান আব্দুল আজিজ।

ছাত্রীদের পক্ষ থেকে আলিম ২য় বর্ষের সাদিয়া খাতুন নতুনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। একক হামদ পরিবেশন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সামিনা খাতুন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ১০ম আলিম শ্রেণির জান্নাতুল মাওয়া ও তরজমা- আলিম শ্রেণীর সাদিয়া খাতুন।
বার্তা প্রেরক

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

ওয়ান মিনিট ডেস্ক  : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑