আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনার সাঁথিয়ায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

 


রাকিব হোসাইন , সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় জুলাই সনদ, গণভোটের রায় ও গণঅভ্যুত্থানের দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় বোয়ালমারী কামিল মাদ্রাসার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি থানা সদর সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়া উপজেলা গেটের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আনিসুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান। এ সময় বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার খান, জেলা শূরা সদস্য আব্দুল মালেকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায়কে অবহেলা করা মানে জনগণের কণ্ঠস্বরকে উপেক্ষা করা। তারা বলেন, গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দেরি বা টালবাহানা নয়, বরং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় তারা বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত এবং এর মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সংঘাত বা বিশৃঙ্খলা নয়, বরং ন্যায়, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑