পাবনা সাংবাদিকতা জগতের পথিকৃৎ শফিউর রহমান খানের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
ওয়ান মিনিট টিভি ডেস্ক :
বৃহত্তর পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাবনা বার্তা এবং দৈনিক ইছামতি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজ এবং সেন্ট্রাল গার্লস স্কুলের অভিভাবক সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অগ্র সেনানি, সাংবাদিকতায় কিংবদন্তি শফিউর রহমান খান এর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) দৈনিক সিনসা কার্যালয়ে দিবসটিকে কেন্দ্র করে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের বড় জামাতা নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি ও ক্যাব জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু ও যুগ্ম সম্পাদক মির্জা সিদ্দিকুল ইসলাম ফরিদ, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, দৈনিক বিবৃতির নিবার্হী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল, কৃষিবিদ জাফর সাদেক, মরহুমের ছেলে দৈনিক ইছামতির ব্যবস্থাপনা সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব ও ছোট্ট ছেলে মশিউর রহমান খান, মরহুমের ভাই ডা. জাহিদ হোসেন খান এবং ডা. নজরুল ইসলাম খান, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শিশির ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু, সাংবাদিক রবিউল ইসলাম রবি ও হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের পেশ ইমাম আলহাজ্ব মাও. ইউনুস আলী খান।
