আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

মাদকমুক্ত সমাজ গঠনে সাঁথিয়ার 'পুন্ডুরিয়া শান্তি সংঘে'র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 


রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

"মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি" এই স্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন পুন্ডুরিয়া শান্তি সংঘ (POP)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন পুন্ডুরিয়া শান্তি সংঘের সভাপতি শফিকুল ইসলাম ঝরু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা টিপু সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মিলন মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক রাসেল হোসাইন। ম্যাচটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক শাকিল হোসেন পাপ্পু। এছাড়াও এলাকার অন্যান্য সিনিয়র খেলোয়াড় ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, গ্রামের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়েছে। তাদের বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

পুন্ডুরিয়া শান্তি সংঘের সদস্যরা বলেন, একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑