Header Ads Widget

Responsive Advertisement

এসএসসি ফলাফলে পাবনা ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য


ওয়ান মিনিট ডেস্ক:

পাবনা ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাবনা শহরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে  জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন সর্বোচ্চ সংখ্যক। বিগত বছরগুলোতেও ফলাফল অত্যন্ত সন্তোষজনক ছিল।

এছাড়াও এ স্কুল থেকে এ গ্রেড পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী, এ- গ্রেড পেয়েছে ৪৮ জন শিক্ষার্থী। তাদের মোট পরীক্ষার্থী ছিলো ২৭৬ জন। পাস করেছে ২৬১ জন। পাশের হার ৯৫%। শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাবনাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত