Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস উপলক্ষে স্মরণ সভা

 


ওয়ান মিনিট ডেস্ক :  

পাবনায় কবি মজিদ মাহমুদ রিডিং সোসাইটির উদ্যোগে প্রেম, দ্রোহ ও সাম্যের কবি বাংলা গানের বুলবুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবস উদযাপন উপলক্ষে দোয়া, নিবেদিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ) বিকাল ৬ টা থেকে একটানা রাত ৯ পর্যন্ত চলে এই অনুষ্ঠান। পাবনা শহরের আব্দুল হামিদ কমপ্লেক্সের ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সময়ের প্রখ্যাত কবি ও বিশিষ্ট নজরুল গবেষক মজিদ মাহমুদ। তিনি বলেন, কবি নজরুলের কবিতা, গান সর্বোপরি তাঁর সাহিত্যকর্ম উপমহাদেশে যেমন নবজাগরণ সৃষ্টি করেছিল তেমনি বাংলা সাহিত্যে উন্মোচিত হয়েছে নব দিগন্ত এসেছে নব ভাবনা।  তাঁর সাহিত্যকর্ম মানুষকে যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছে। কবির অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, পরাধীনতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ  এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে বজ্রমুখ লেখনী,  জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আত্মোদ্বোধন ও উন্নয়ন চেতনা যেমন পথ দেখাচ্ছে তেমনি ভবিষ্যতেও পথ দেখাবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কবি গবেষক পাবনা সরকািরি মহিলা কলেজোর সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ, কবি অধ্যাপক আব্দুদ দাইয়ান সরকার, পরিবেশকর্মী ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, লেখক ও  গবেষক সায়ক সোয়েব, মহীয়সীর উপদেষ্টা কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম, কবি ও কথাশিল্পী এ্যাড. ইমরান হোসেন, ছড়াকার ও চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল, কবি ও কথাশিল্পী মির্জা রানা, কবি গীতিকার অধ্যাপক মোহাম্মদ আলী, কবি সফিউল্লাহ, কবি মফিজ উদ্দিন বিশ্বাস প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা  সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী জ্যোতি, মোহনা, রওশন আব্দুল লতিফুন, রেবা, মাজফুজা খাতুন, শান্তনা মজুমদার লতা, শামসুজ্জামান প্রিন্স, জুঁই প্রমুখ।

নিবেদিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি বাচিকশিল্পী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শিশু বাচিক শিল্পীরা।  

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন কবি, কণ্ঠশিল্পী যাযাবর জিয়া।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত