দৈনিক করতোয়ার ৫১তম বছরে পদার্পণ উপলক্ষে সাঁথিয়ায় আলোচনা সভা
রাকিব হোসেন, সাঁথিয়া, পাবনা :
দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পদাপর্ণ উপলক্ষে পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পদাপর্ণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক করতোয়া পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের আয়োজনে, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আক্কাজ।আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা,সাবেক সভাপতি মানিক মিয়া রানা,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু সামা, সাংবাদিক লুৎফার রহমান উল্কা, তোফাজ্জল হোসেন, সাংবাদিক হুমায়ূন ফরিদ প্রমুখ।
